শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিকের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোশাইপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক, সাবেক ইউপি সদস্য জাহানারা বেগম চাঁদনী, ছানোয়ার হোসেন, আব্দুল মোতালেব, মিজানুর রহমান মিজু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর থেকে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজামাল ইসলাম আশিক ইউনিয়ন পরিষদে নিয়মিত অফিস করেন না। ফলে ইউনিয়নের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তারা আরও বলেন, জনভোগান্তি লাঘবে শেরপুর জেলা প্রশাসক যেন দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.