নোয়াখালী প্রতিনিধি
বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারানুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এড. এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান প্রমুখ।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.