Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৬ লেন সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবি

Link Copied!

সিরাজুল ইসলাম মল্লিক, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নির্মাণাধীন ৬ লেন সড়কের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী শামসুল আলম জুয়েল। তিনি বলেন,

“মংলা বন্দরের সঙ্গে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যশোর-ঝিনাইদহ মহাসড়ককে বিশ্বব্যাংকের অর্থায়নে ৬ লেনে উন্নীত করার প্রকল্পের কাজ চলছে। কিন্তু সড়কের দুই পাশে ভাড়া দোকানঘর নিয়ে যারা বছরের পর বছর ব্যবসা করছেন, তাদের ক্ষতিপূরণের কোনো ঘোষণা দেওয়া হয়নি। এতে ব্যবসায়ী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে।”

 

তিনি আরও জানান, ভাড়াটিয়ারা নিজেদের খরচে দোকানের সৌন্দর্য বর্ধনে ইটের গাঁথুনি, টাইলস, রঙ, পানির ফিটিংসসহ বিভিন্ন কাজ করেছেন। এতে লাখ লাখ টাকা ব্যয় হয়েছে। মালিকরা ক্ষতিপূরণ পেলেও ভাড়াটিয়া ব্যবসায়ীরাও ক্ষতিপূরণের দাবিদার।

 

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ২০২০ সালে প্রকল্প পাশ হওয়ার পর ২০২২ সালে স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ, কর্মচারীর সংখ্যা ও ব্যয়ের তথ্য সংগ্রহ করে ন্যায্য ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি।

 

তারা দাবি করেন, ব্যবসা স্থানান্তরের ক্ষতি, দোকানের সৌন্দর্য বর্ধনে বিনিয়োগ ও শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় শান্তিপূর্ণ আন্দোলন ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, হোটেল ব্যবসায়ী কাজী আমিন উদ্দীন, রাম ঘোষ, ব্যবসায়ী জিল্লুর রহমান, মো. ইউছুপ হোসেন, শহিদুল ইসলাম ও বায়েজিদ হোসাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।