গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ২০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
জানাগেছে, আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১০ ফরিদপুরের একটি বিশেষ দল স্কোয়াড্রন লিডার মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
ঢাকা থেকে পিরোজপুর গামী দোলা পরিবহনের একটি বাসকে ফরিদপুর এলাকা থেকে পিছু নিয়ে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এসে আটক করে।পরবর্তীতে বাস তল্লাশী করে মনির (৫৫), ও ওয়াসিম সিদ্দিকী (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০ কেজি ৮শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বাড়ি ঢাকায়।
আটককৃত আসামিদের ভাটিয়াপাড়া র্যাব-৬ ক্যাম্পে নেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.