Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্মার্ট টিভি বিতরণ

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিক্ষা উন্নয়নে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তুলতে ও তাদের জীবনযাত্রার মানোন্নয়নে মঙ্গলবার (১৯ আগস্ট) দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস, কেডস এবং স্মার্ট টিভি বিতরণ করা হয়েছে।

সকাল থেকেই ঝলমলে পরিবেশে মুখরিত ছিল দরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। সকাল ১১টায় বিদ্যালয়ের ৬৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় খাতা, কলম, ফোল্ডার ও একটি করে ছাতা। ছাতা হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে খুশির ঝিলিক।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। তিনি বলেন,“শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের পড়াশোনা নির্বিঘ্ন করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। বাচ্চাদের মুখে হাসি দেখলেই আমাদের পরিশ্রম সার্থক মনে হয়।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খানুম বলেন, “শিক্ষার্থীরা নতুন উপকরণ পেয়ে আরও মনোযোগী হবে। ইউএনও স্যারের এ উদ্যোগ আমাদের জন্যও অনুপ্রেরণাদায়ক।”

একই দিনে দুপুরে ইকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হয় একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন। এর মাধ্যমে শিক্ষার্থীরা মাল্টিমিডিয়ার সহায়তায় আরও আধুনিক ও আকর্ষণীয়ভাবে পাঠ গ্রহণ করতে পারবে।

এছাড়া ২০ জন অসচ্ছল পরিবারের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হয়।

ইউএনও রাসেল ইকবাল বলেন,“ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিশুদেরকে প্রযুক্তির সাথে পরিচিত করাতে হবে। এই স্মার্ট টিভির মাধ্যমে তারা শুধু পাঠ্যপুস্তক নয়, বরং বিশ্বের নানা বিষয়ে জানার সুযোগ পাবে।”

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলী খান জানান, মাল্টিমিডিয়া ক্লাস শিক্ষার্থীদের শেখার আগ্রহ আরও বাড়াবে।

তৃতীয় শ্রেণির ছাত্রী রত্না জানায়, “এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না, ছাতা পেয়েছি।”

চতুর্থ শ্রেণির ছাত্র সোহেল বলে, “নতুন জুতো পেয়ে খুব ভালো লাগছে, দৌড়াতেও মজা পাচ্ছি।”

পুরো আয়োজনকে প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।