Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মধুমতির ঢলে ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবার পেল ত্রাণ

Link Copied!

কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মধুমতি নদীর পানি বেড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছে শত শত মানুষ। বিশেষ করে গোপালপুর ইউনিয়নের কাতলাসুর আশ্রয়ণ প্রকল্পের ২৬০টি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল নিজে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ২৬০টি পরিবারের মাঝে মোট ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় বন্যার্ত মানুষের চোখে-মুখে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ লক্ষ করা যায়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, স্থানীয় জনপ্রতিনিধি, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন,“মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে কাতলাসুর আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। আমরা সেই দুর্দশা গভীরভাবে উপলব্ধি করি। সরকারের পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকবো। দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলছে, এই দুর্যোগে দ্রুত সহায়তা পাওয়ায় তারা নতুন করে বাঁচার সাহস পাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।