Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আন্তঃনার্সিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

আজাহার আলী, বগুড়া
আগস্ট ১৯, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আজাহার আলী, বগুড়া

উৎসবমুখর ও ক্রীড়ামুখর পরিবেশে টিএমএসএস পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট আয়োজিত আন্তঃনার্সিং ইনস্টিটিউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদে নিজস্ব ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হয় করতোয়া নার্সিং ইনস্টিটিউট ও হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময় শেষে প্রতিপক্ষকে পরাজিত করে হেলথ সিটি নার্সিং ইনস্টিটিউট জয় ছিনিয়ে নেয়।

খেলা শেষে আয়োজিত মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট মোছাঃ শেফালী খাতুন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, “খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শরীর ও মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রছাত্রীদের মাঝে এমন উৎসাহ দেখে আমি অনুপ্রাণিত।” তিনি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম ও শেখ মোহাম্মদ আলী, পরিচালক (আইসিটি) নিগার সুলতানা, ডোমেইন প্রধান মোঃ আলমগীর হোসেন আলম, অধ্যক্ষ মমতাজ বেগমসহ টিএমএসএস-এর বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উল্লেখযোগ্য দর্শকসমাগমে মাঠ ছিল মুখরিত। প্রতিটি গোল, আক্রমণ আর সেভে দর্শকদের উল্লাস জানান দেয় ক্রীড়ার প্রতি ভালোবাসার। আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।