Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী
আগস্ট ১৯, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দস্যুতা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম সেলিম খান (৪০), পিতা- আব্দুর রব খান, সাং- ওমেদ আলীর পাড়া, থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ী।

ডিবি সূত্র জানায়, সেলিম খান রাজবাড়ী সদর থানায় দায়ের করা দস্যুতা মামলার (মামলা নম্বর-১৫, তারিখ- ০৮ মে ২০২৫, ধারা- ১৭০/৩৪১/৩৪২/৩২৮/৩৯৪ দণ্ডবিধি ১৮৬০) তদন্তভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

রবিবার (১৮ আগস্ট ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার ওমেদ আলীর পাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে আসামির হেফাজত থেকে দস্যুতার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি ওয়াকিটকি সেট, দুটি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার পরবর্তী আদালতে হাজির করলে আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।