কাওসার হোসেন মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে রাজেন্দ্র ত্রিপুরা (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের মিলনপুর (আমবাগান) এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত রাজেন্দ্র ত্রিপুরাকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বালি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রাংশগুলোও ধ্বংস করে দেওয়া হয়।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “মাইনী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এ জরিমানা করা হয়েছে। অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.