রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বীর মুক্তিযোদ্ধা (ইঞ্জি.) আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিক-এর পক্ষ থেকে এই শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার একঝাঁক মেধাবী শিক্ষার্থী উপকৃত হন।
শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—
পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়
হাঁড়িখালি মাধ্যমিক বিদ্যালয়
আনন্দনগর নেছারিয়া দাখিল মাদ্রাসা
বি. আর. বি. আজগড়া মাধ্যমিক বিদ্যালয়
শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়
ছাগলাদহ ইউনিয়ন আদিল উদ্দিন স্মারক মাধ্যমিক বিদ্যালয়
কুশলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
আয়োজকরা জানান, এই শিক্ষাবৃত্তির মূল লক্ষ্য হলো—অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন থেমে না যায়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আমরা বিশ্বাস করি, বর্তমান প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তাই তাদের শিক্ষা নিশ্চিত করতে সবসময় পাশে থাকতে চাই। আমাদের কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

