রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-মোংলা বাইপাস সড়কের আফিল গেট রেল ক্রসিং এর কাছে সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। বুধবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক ও হেলপার সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা থেকে খুলনাগামী ফাইভ রিংস সিমেন্টবোঝাই ট্রাকটি (নম্বর সংগ্রহযোগ্য) আফিল গেট রেল ক্রসিং অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের বাঁ পাশে থাকা একটি গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে চালক মোহাম্মদ তমল এবং হেলপার মো. সুমনকে উদ্ধার করেন। তারা দু’জনই সামান্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারে চেষ্টা চলছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.