জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রিয়াজ মাতুব্বর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রয়োজনে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন। সেই থেকে দলের নেতাকর্মীরা দেশের সংকটকালীন সময়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে দেশব্যাপী আইনশৃঙ্খলার অবনতি ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.