Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটের কচুয়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে জিরো পয়েন্টে একটি ডাস্টবিন স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সহ-সম্পাদক শফিকুল ইসলাম নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল আরমান, সদস্য সচিব শামীম হাসান রাব্বু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো. হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের জেলা আহ্বায়ক কমিটির সদস্য নাহিদ সরদার, ওবায়দুল হাসান তিমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহুল আমিন শেখ, সোহাগ খান, নজরুল ইসলাম, সাইদুল মল্লিক প্রমুখ।

এ সময় নেতারা বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশ ও জনগণের সেবায় কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।