Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

টাকা চু’রি করে পালানো পাহারাদার,নওগাঁয় র‍্যাবের হাতে আ/টক

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের সিকিউরিটি গার্ড রিয়াদ বাবু (২৫) স্কুলের টাকা চুরি করে পালানোর পর র‍্যাবের হাতে আটক হয়েছে। বুধবার ভোররাত ২টার দিকে নওগাঁ সদর থানার আনন্দনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিয়াদ বাবু রাজবাড়ী জেলার পাংশা উপজেলার চররামনগর গ্রামের লালন ব্যাপারীর ছেলে।

জানা যায়, রিয়াদ উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরে অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ৯ জুলাই সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত ডিউটিতে ছিলেন। ওই দিন সন্ধ্যায় স্কুলের হিসাব রক্ষণ ম্যানেজার মো. হাসান মাহমুদ খান ১১ লাখ টাকা টিউশন ফি উত্তোলন করে স্কুলের প্রথম তলার অ্যাকাউন্টস সেকশন রুমে থাকা পার্টেক্স বোর্ডের লকারে তালাবদ্ধ করে রাখেন।

পরের দিন সকালে সিকিউরিটি অফিসার বেলাল হোসেন সকাল ৭টায় ডিউটিতে এসে রিয়াদকে অনুপস্থিত পান। এসময় তিনি প্রতিষ্ঠানের প্রথম তলার অ্যাকাউন্টস রুমের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান, ভোর রাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে রিয়াদ অ্যাকাউন্টস সেকশন রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে লকারের তালা ভেঙে অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় টাকা চুরি করে এবং ডিউটি চালিয়ে যেতে থাকে। ভোর ৫টা ২১ মিনিটে সে টাকার ব্যাগসহ প্রতিষ্ঠান ত্যাগ করে।

এ ঘটনায় সিকিউরিটি অফিসার বেলাল হোসেন ১৮ জুলাই উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারেন যে রিয়াদ নওগাঁ সদর থানার এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের আভিযানিক দল তাকে আটক করে।

পরে আটককৃতকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।