আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে চিনাধুকুরিয়ার অথই বিলে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নকর্মী মনিরুল ইসলাম (৪০) মারা গেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুল কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাসিন্দা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। ঘটনার সময় তিনি বাবা, ছেলেসহ পরিবারের সদস্যদের নিয়ে পাশের গ্রামে ধান ভাঙাতে রওনা দেন। অথই বিলে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চারজনই পানিতে পড়ে যান। তবে মনিরুল নিজের ছেলেকে মাথার উপর তুলে ধরে রাখেন দীর্ঘক্ষণ। সন্তানকে বাঁচাতে গিয়ে একসময় ক্লান্ত হয়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় জেলেরা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। মনিরুল একজন দায়িত্বশীল কর্মচারী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.