সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রাইভেটকারে করে মাদক পাচারের সময় ফেনসিডিল ও উইনসিরেক্সসহ এক চালককে আটক করেছে র্যাব-৬। বুধবার (২০ আগস্ট) দুপুরে পাটকেলঘাটা বাজারের কপোতাক্ষ হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মেহেদী হাসান তুহিন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার চিনেডাঙা গ্রামের বাবর আলী সরদারের ছেলে।
র্যাব-৬ এর পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৪-১৪২৬) তল্লাশি করে ২৫১ বোতল ফেনসিডিল ও ২৫১ বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত চালক ও জব্দকৃত মাদকদ্রব্যসহ প্রাইভেটকারটি পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.