Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধা নিহত, ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা প্রায় আধাঘণ্টা ধরে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, নিহত বৃদ্ধা মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে উভয় পাশে বহু যানবাহন আটকে পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, মরদেহ উদ্ধার করে এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এসআই রোমান মোল্যা আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।