আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি পারুলিয়া ও সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সখিপুর মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর কবির পল্টু। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ মিলন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভির মজিদ, সদস্য শামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, আলমগীর কবির, দেবহাটা সদর ইউনিয়নের আহ্বায়ক মহাসিন আলী ও সদস্য সচিব হাবিবুল্লাহ। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীর সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.