হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের বেনাপোল বন্দর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আজিজ মিষ্টান্ন ভান্ডার ও নিউ মেডিসিন হাউস নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বিএসটিআই অনুমোদন ছাড়া ঘি বিক্রি, মোড়কজাত পণ্যে সঠিক লেবেল না থাকা এবং মিষ্টি ও দই সংরক্ষণের ফ্রিজে মাছ রাখার অপরাধে আজিজ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল আজিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে নির্ধারিত দামে পণ্য বিক্রি, দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন ও বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি টিম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.