যশোর প্রতিনিধি
যশোরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় যশোর সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দীন রিমনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে জনগণের সহায়তায় শহরের লালদিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিমন শহরের নাজির শংকরপুর এলাকার ফিরোজের বাড়ির ভাড়াটিয়া এসএম আব্দুর রবের ছেলে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে বিএনপির ডাকা কর্মসূচির প্রাক্কালে জেলা আওয়ামী লীগের একটি মিছিল থেকে কিছু যুবক ও সন্ত্রাসী জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়।
ঘটনার পর থেকে মামলার অন্যতম সন্দেহভাজন আসামি রিমন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তিনি সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত বলে পুলিশের দাবি।
বুধবার বিকেলে আটক রিমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.