সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)। এটি ইউএসডিওএস-এর "ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি)" প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, প্রভাষক সাহারা আলী, প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, ইউপি সদস্য মমতা হেনা ফেন্সি, কাজী মোবারক হোসেন এবং ইব্রাহিম খলিল।
সভায় ইমাম, ধর্মীয় নেতা, শিক্ষক, কাজী, নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বাল্যবিয়ে ও মানব পাচার একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এগুলো প্রতিরোধে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.