উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার সুইচগেট সংলগ্ন এলাকায় ডেমোক্রেসিওয়াচের বাস্তবায়নে ‘আস্থা’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সাংবাদিক উত্তম শর্মা। গান ও নাটকের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠান শুরুর আগে বক্তারা বলেন, সমাজে সহিংসতা ও বিভাজন রোধে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে ইতিবাচক চেতনায় গড়ে তুলতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.