Nabadhara
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে যানজট নিরসন ও ফ্লাইওভার নির্মাণে জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
আগস্ট ২০, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং এলাকায় তীব্র যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে সদর মেট্রো থানা জামায়াতে ইসলামির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে জয়দেবপুর রাজবাড়ি এলাকার সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সদর মেট্রো থানা জামায়াতের আমির, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, “জয়দেবপুর রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষকেই বিপর্যস্ত করছে না, বরং দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।”

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান। মানববন্ধনে আরও বক্তব্য দেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, ৩০ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সদর মেট্রো থানা ছাত্রশিবির সভাপতি মো. সোলাইমান কবির, মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ও জননেতা মনির হোসেন।

 

মানববন্ধন শেষে পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা। একই স্মারকলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছেও প্রদান করা হয়, যা গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

 

স্মারকলিপির পাঁচ দফা দাবি হলো—

১. শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ।

২. রেলক্রসিংয়ের দুই পাশের রাস্তা ও ফুটপাথে অস্থায়ী বাজার ও ভ্রাম্যমাণ মার্কেট স্থানান্তর ও তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা।

৩. শিববাড়ি মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিশ্চিতকরণ।

৪. ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন।

৫. শিববাড়ি মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও চার লেনে উন্নীতকরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।