হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শায় নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত বীজ আলু উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্যানিসপো হল্যান্ড এর নতুন জাত ডায়মন্ট, রোমান্টিকা ও মারিনেল্লা আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে কোম্পানির বাংলাদেশি আমদানিকারক মুন্সিগঞ্জের টংগীবাড়ীর মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ। এনটিভির শার্শা প্রতিনিধি হিরোন আহম্মেদ এবং সাংবাদিক নাজমুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন এবং সঞ্চালনা করেন নাভারণ প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনি শেখ। তিনি বলেন,
“ড্যানিসপো হল্যান্ড কোম্পানির বীজ আলু ভাইরাসমুক্ত, অধিক ফলনশীল এবং কোল্ড স্টোরেজ ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এর জার্মিনেশনও অনেক ভালো। তাই কৃষক ভাইদের প্রতি আহ্বান, আপনারা এ জাতের বীজ আলু চাষ করে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলুন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা ও বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ।
এছাড়া শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষক, সার ও বীজ ব্যবসায়ীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.