কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও ধর্মীয় নেতাদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।
বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করে রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এজন্য শিক্ষকদের পাশাপাশি মসজিদের ইমাম ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওরিয়েন্টেশনে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ছাড়াও শিক্ষক, ইমাম, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.