Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোর-৫ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মনিরামপুরে বিক্ষোভ ও স্মারকলিপি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
আগস্ট ২১, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

যশোর-৫ (মনিরামপুর) আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে ফুঁসে উঠেছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ মুসা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি এবাদুল ইসলাম মনু, পৌরসভা বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক খান সাফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

 

বক্তারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ আসনের সীমানা পরিবর্তনের ষড়যন্ত্র চলছে। দীর্ঘদিনের ঐতিহ্য ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে সীমানা পরিবর্তনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বার্থবিরোধী বলে তারা উল্লেখ করেন।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

বক্তারা হুঁশিয়ারি দেন, যশোর-৫ আসনের সীমানা পুনর্বহাল না করা হলে এলাকাবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।