এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা-মশাঘুনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপকরণ বিতরণ করা হয়।
লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রিয়াজ খাঁনের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইফফাত আরার সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, যুগ্ম-আহ্বায়ক মোঃ রিয়াজ খাঁন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সহকারী শিক্ষক সিকিয়া পারভীন, মোসা. খাদিজা পারভীন, মোসা. সাবিনা ইয়াসমিন ও শামীমা নাসরিন ইভা প্রমুখ।
এসময় মোঃ রিয়াজ খাঁন শিশুদের উদ্দেশে বলেন, শিশুদের লেখাপড়ার প্রতি আরও বেশি উৎসাহ ও মনোযোগ বৃদ্ধির জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। এ ধরনের কাজে শিক্ষা অনুরাগীদের এগিয়ে আসা উচিত।
বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া খানম, ২য় শ্রেণীর আছিয়া খানম ও অধরা আফরিন ইমা বলেন, ছবি আঁকার জন্য খাতা, কলম, রঙিন পেন্সিল, রাবার, কাটারসহ অন্যান্য উপকরণ পেয়ে খুব ভালো লেগেছে। আমরা খুব খুশি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.