আবদুল জলিল, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) রাত ১টার দিকে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ছোঁয়া মনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. মাসুদ রানা জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। তার মুখ, মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশুটির পরিবার জানায়, সকালে মাদ্রাসা থেকে ফেরার পথে ছোঁয়া নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যায় পাশের আত্মীয়ের একটি পরিত্যক্ত টয়লেটে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, নিহত শিশুর জামাকাপড় রক্তে ভেজা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.