শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান (জাদু)। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ডালিম ফকির।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান সভাপতিত্বে এবং সদস্য সচিব কাশিনাথ বৈরাগী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম শেখ, মোঃ লিসন শেখ, মোঃ সাঈদ শেখ, মোঃ মতিয়ার ফকির এবং সদস্য মোঃ ইয়াসিন ফকির, মোঃ হাফিজুর শেখ ও মোঃ মোজাহার আলী শেখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিচ্ছন্ন করা হয় এবং এলাকার পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। স্বেচ্ছাসেবক দল আশা প্রকাশ করেছে, এই ধরনের উদ্যোগে সমাজে স্বেচ্ছাসেবার চেতনা বৃদ্ধি পাবে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

