নোয়াখালী প্রতিনিধি
জলাবদ্ধতা দূরীকরণের অংশ হিসেবে নোয়াখালীর ছাতারপাইয়া বাজারে খালের ওপর গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসন সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ছাতারপাইয়া-মানিক মুড়া খাল, ছাতারপাইয়া-কাশিপুর খাল, ছাতারপাইয়া-কানকিরহাট এবং ছাতারপাইয়া-বসন্তপুর খাল দখল করে গড়ে তোলা দোকানপাটসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে অংশ নেন সেনবাগ সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, সোনাইমুড়ী সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ কাউসারী আক্তার এবং সেনাবাহিনীর দুই প্লাটুন ও একদল পুলিশ সদস্য।
সেনবাগের সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে খালগুলো দখল করা থাকায় সেনবাগ, সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। আজকের অভিযানে আমরা খালের ওপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। ভবিষ্যতে কেউ যেন খাল দখল করে পানি প্রবাহে বাধা সৃষ্টি না করতে পারে, সে দিকে আমরা সতর্ক থাকব এবং জনগণকে এ বিষয়ে সচেতন থাকতে আহবান জানাচ্ছি।”
উচ্ছেদ কার্যক্রম শেষে খালগুলো পরিষ্কার করা হয়, যাতে স্বাভাবিকভাবে পানি প্রবাহ বজায় থাকে এবং এলাকার বাসিন্দাদের জীবনযাত্রায় সুবিধা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.