Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি ইউসিসিএ নির্বাচনে ৭ জনের নমিনেশন পত্র ক্রয়

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
আগস্ট ২১, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি ইউনিয়ন কো-অপারেটিভ সোসাইটি এসোসিয়েশন (ইউসিসিএ) লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনে ৭ জন প্রার্থী নমিনেশন পত্র ক্রয় করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) নমিনেশন পত্র ক্রয়ের শেষ দিনে ৮টি পদের মধ্যে ৭টি পদে মোট ৭ জন প্রার্থী পত্র ক্রয় করেছেন।

 

নির্বাচন কমিশনের সভাপতি ও জেলা সমবায় দপ্তরের পরিদর্শক মুর্শিদ আলম জানান, ৮টি পদের জন্য নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। শেষ দিনে সভাপতি পদে দুজন প্রার্থী (আব্দুল মান্নান ও নাজমুল হুদা), সহ-সভাপতি পদে একজন এবং ৬টি সদস্য পদে চারজন প্রার্থী নমিনেশন পত্র ক্রয় করেছেন। নমিনেশন পত্র জমাদানের শেষ তারিখ ২৫ আগস্ট, সোমবার।

 

নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, যদি সব প্রার্থী তাদের নমিনেশন পত্র জমা দেন, তাহলে সহ-সভাপতি পদে একজন এবং চারটি সদস্য পদে চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

 

অভিযানের সময় নির্বাচন কমিশনের সদস্য আব্দুল্লাহ আল কাফি ও সন্যাসী মন্ডল উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।