Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আ:লীগের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা মুকসুদপুরের ৮ নেতার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 
আগস্ট ২১, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের মুকসুদপুরের ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নেতা তাদের সকল পদ থেকে পদত্যাগ করেছেন এবং দলটির সঙ্গে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা এ ঘোষণা দেন। নেতাদের মধ্যে ছিলেন ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯নং ওয়ার্ড শ্রম বিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার এবং ননীক্ষির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

 

সংবাদ সম্মেলনে মনজ মৌলিক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “আমরা ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সকল পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

 

পদত্যাগের মাধ্যমে তারা নিজস্ব রাজনৈতিক পথ এবং দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।