গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডাঃ কে এম বাবরের বাসভবনে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপ গান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না বিএনপি নেতা ডা. বাবর।
শুক্রবার ( ২২ আগস্ট) রাত ২ টা থেকে ভোর ৩ টা পর্যন্ত গোপালগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত বাবরের বাসায় অভিযান চালিয়ে তার বসার বাথরুমের ফ্লাশের পানির মধ্যে থেকে এ অস্ত্র উদ্ধার করে। কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে তাদের এই অভিযান বলে জানিয়েছে যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর টহলদল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযান শেষে সদর থানায় উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ জমা দেওয়া হয়েছে।
বিষয়ে নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, গত রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে একপি পাইপগান ও একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করে সদর থানায় জমা করা হয়েছে। এঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.