জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ আশাশুনি শাখা। শুক্রবার সকালে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানে অংশগ্রহণকারীরা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। বাজার এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হলে পরিবেশ দূষণ ও রোগব্যাধি অনেকাংশে কমে যাবে।”
এ সময় উপস্থিত ছিলেন—আশাশুনি উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রহিম ও এএসআই আব্দুল হান্নান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত (ডেনিস), বুধহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাবুল হোসেন, বাজার কমিটির সেক্রেটারি নুরুজ্জামান জুলু, বেসরকারি সংস্থা উদ্দীপনের ম্যানেজার ফরিদুল ইসলাম ফরিদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক কর্মী ও বাজার ব্যবসায়ীরা।
অভিযানে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও বাজারকে পরিচ্ছন্ন রাখার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.