Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামের যৌথ কবরস্থানে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্বজনরা কবর জিয়ারত করতে গিয়ে কবরগুলো খোলা অবস্থায় দেখে বিষয়টি প্রথমে জানতে পারেন।

কৃষ্টপুর কয়রা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “দুই বছর আগে আমার ছেলে রুবেলকে এই কবরস্থানে দাফন করি। আজ ভোরে জিয়ারতের জন্য কবরস্থানে গিয়ে দেখি কবরটি খোলা এবং কঙ্কালটি নেই।”

একই গ্রামের আরেক ব্যক্তি লিটন সরকার জানান, “৮ মাস আগে আমার বাবা হারুন অর রশিদকে এখানে কবর দেই। আজ দেখি তার কবরটিও খোঁড়া এবং ভেতরটা ফাঁকা।”

এভাবে মোট সাতটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় কঙ্কাল চুরির ঘটনাগুলো ঘটেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, বিষয়টি অনভিপ্রেত ও অমানবিক। কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।