
অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ৭-৮ জনের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ৪৩ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাত দলটি ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে ভয়ভীতি দেখায়। পরে ঘরের আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতির শিকার নিখিল কর্মকার একজন স্বর্ণ ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। এমন নিরাপত্তাহীনতার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.