নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর মো. ফারুক (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারুক ধানসিঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ফারুক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের লোকজন তাকে একাধিকবার চিকিৎসাও করিয়েছেন। গত বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন, এরপর থেকে নিখোঁজ ছিলেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্ট এলাকায় পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে কবিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া জানান, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.