Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়াতে চোর আখ্যা দিয়ে লোকমান হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত লোকমান শেরপুর জেলার চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মচারী ছিলেন।

 

শনিবার (২৩ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। তিনি জানান, শুক্রবার রাতে নিহতের সহকর্মী মো. মোস্তাফিজ বাদী হয়ে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেন। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ উপজেলার জাহাজমারা ইউনিয়নের চরহেয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজকে (৩৫) গ্রেপ্তার করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোকমান ও তার সহকর্মী মোস্তাফিজুর রহমান (২৮) একই ঠিকাদারের হয়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করছিলেন। কাজ শেষে অবশিষ্ট কিছু স্ক্রাব বিক্রি করতে তারা স্থানীয় একটি ভাঙারি দোকানে যান। পরে ওজন নিশ্চিত করতে আবার দোকানে গেলে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিনজন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন।

 

এ সময় দুজনকে ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ ও মারধর করা হয়। একপর্যায়ে লোহার রেঞ্জ দিয়ে লোকমানকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। শুক্রবার বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।