কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামির (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর পশ্চিমপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়ার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ১ শত ৫৫ জনকে নামীয় এবং দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, “আলিউজ্জামান জামির ওই ঘটনার সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাকে চিহ্নিত করা হয়। এখন পর্যন্ত এই মামলায় ৫১ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.