Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় নাবিক ঐক্য যুব সমাজের পরিচিতি ও আলোচনা সভা

Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাবিক ঐক্য যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো পরিচিতি সভা, দোয়া মাহফিল ও আলোচনা সভা। শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী পরিবহন বাসস্ট্যান্ডে আয়োজিত এ অনুষ্ঠান নাবিকদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেরিন মাস্টার মো. বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন মাস্টার আরিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. ফায়েমুল ইসলাম মাস্টার।

বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ অফিসার ইকরাম হোসেন ও বাংলাদেশ লাইটারের সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল হোসেন মাস্টার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সমাবেশ ও এম.কে. টিভির মান্নু মিয়া এবং নাবিক নেতা শাহাদত হোসেন মিন্টু।

এছাড়া শহিদ মাস্টার, টুলু মাস্টার, হিটলার রহমান মাস্টার, মো. আইয়ুব আলী মাস্টার, মো. ইমরান মাস্টার, মো. সেলিম মাস্টার, শিমুল মাস্টার, মো. নাজমূল মাস্টার, বাবু সরদার মাস্টার, সিহাব মাস্টার, মো. লিয়াকত মাস্টার, মাসুদ মাস্টার, মুনসুর মাস্টার ও ইবাদত মাস্টারসহ অসংখ্য নাবিক এতে অংশ নেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে নাবিকদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।