
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন (৪০) কে জবাই করে হত্যা করা হয়েছে। তিনি ইসলামকাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফারের প্রথম স্ত্রীর ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বাজার এলাকায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় শয়নকক্ষে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শামীমের বাবা আব্দুল গফ্ফার দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে তিনি ছেলেকে নিয়ে ডুমুরিয়ার আঠারো মাইল বাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত শামীমের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিলো তিক্ত। এছাড়া তিনি মাদক সেবন ও ব্যবসার সাথেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, “শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.