মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় শেখ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে গাংনী গ্রামের নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় শেখ খুলনার তেরখাদা উপজেলার বসুন্দরীতলা গ্রামের আহাদ আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী গ্রামের আলমগীর ফরাজীর বাড়ির আঙিনায় একটি মেহগনি গাছ কাটতে উঠেছিলেন হৃদয় শেখ। গাছ কাটার সময় একটি বড় ডাল পাশে থাকা বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয় শেখের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানান, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের কারণে হৃদয় সবার কাছে প্রিয় ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা শোকাহত।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল হক বলেন, “ঘটনাটি একটি দুর্ঘটনা। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.