Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চু/রি করতে গিয়ে ছাত্রলীগ নেতা আ/টক

নওগাঁ প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে দোকান ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছে ছাত্রলীগের সহ-সভাপতি সুরুজ মিয়া। শুক্রবার দিবাগত রাতে উপজেলা সদরের খাদ্যগুদামের পাশে আবু বক্কর সিদ্দিকের ফিডের দোকানে চুরি করতে গেলে তাকে আটক করে থানা পুলিশের হাতে দেওয়া হয়েছে।

আটককৃত সুরুজ বদলগাছী সরদার পাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে ও বদলগাছী সরকারী কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কলেজ শাখার সাবেক সহ-সভাপতি।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২ টার পর মিজানুর নামে এক ড্র্রাইভার দেখতে পায় সিদ্দিকের দোকানের তালা ভেঙ্গে একজন লোক ভিতরে ঢুকে সাটার নেমে দেয়। এ সময় মিজানুর কৌশল করে সাটারে পুনরায় তার বাসার তালা লাগিয়ে চোরকে ভিতরে আটকে ফেলে। মিজানুর মালিক সিদ্দিককে খবর দিলে সিদ্দিক তার লোকজন নিয়ে এসে দোকান ঘরে সুরুজকে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরুজকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক চাকরাইল গ্রামের শাহিন, মাইন ও বদলগাছী সরদার পাড়ার জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। সুরুজ ছাত্রলীগের সহ-সভাপতি হওয়ায় তাকে চুরিসহ ডেভিল হান্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানায়, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। চার জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।