সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এর মধ্য দিয়ে বাগেরহাটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ২৩ আগস্ট বিকেলে বাগেরহাট রেল রোড চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি এইচ এম মুহাম্মাদুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু.মুহিব্বুল্লাহ-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আশিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী ইবরাহীম, সদস্য মাওলানা শেখ নাসরুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মুফতী নুরুজ্জামান, সাবেক সভাপতি মাওলানা আল-আমীন, যুব নেতা মাওলানা মাহবুবুর রহমান ও হুসাইন আহমাদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাগেরহাট নির্বাচনী-৪ (শরনখোলা ও মোড়েলগঞ্জ) এর এম পি প্রার্থী জননেতা মাওলানা ওমর ফারুক নুরী।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা আশিকুল ইসলাম বলেন,আজকের ছাত্র সমাজই আগামী দিনের রাষ্ট্রের হাল ধরবে। তাই প্রয়োজন নৈতিকতাভিত্তিক শিক্ষা এবং ইসলামী ও মানবিক মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা শান্তিপূর্ণ ইসলামী আন্দোলনের মাধ্যমেই একটি আদর্শ রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে দ্রুত পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের জন্য আনুপাতিক হারে তথা PR (Proportional Representation) ভিত্তিক নির্বাচন দিতে হবে।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এ সময়ে সমাবেশে উপস্থিত হন। পরে এক বর্ণাঢ্য রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.