মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে ধারণ করে দিনাজপুরের বিরামপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শেষ হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর কার্যক্রম।
রবিবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মৎস্য খাতের সম্ভাবনা, বর্তমান সংকট এবং টেকসই উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেন মৎস্যচাষী সুজন এবং উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহি। বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, অভয়াশ্রম বৃদ্ধি এবং স্থানীয় প্রজাতির সংরক্ষণ এখন সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ধনঞ্জয় চন্দ্র রায়, উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও মৎস্য সম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণে সক্রিয় হতে হবে। শুধু সরকারি উদ্যোগে নয়, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই মাছ উৎপাদন সম্ভব নয়।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় (১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট) ৬ষ্ঠ–৮ম শ্রেণি ও ৯ম–১০ম শ্রেণির মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানের পর বি.ওয়াই.এফ.সি’র উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি সপ্তাহব্যাপী কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করে বলেন,জাতীয় মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হলো জনগণকে মাছ চাষে উদ্বুদ্ধ করা, দেশীয় মাছ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.