Nabadhara
ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। রোববার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় সংসদ ও সিনেট প্রতিনিধি পদের এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট হল অফিস থেকে হল সংসদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

শুরুর দুই ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দুপুরে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহে অংশ নেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদের ফরম মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের পদের জন্য ২০০ টাকা।

প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, “নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২৩টিতে, সিনেটের ৫টি পদে এবং হল সংসদের ১৭টি পদের মধ্যে ১৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ফরম বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ আগস্ট। আগামী ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।