চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ সমাপনী, মূল্যায়ন ও পুরস্কার বিতরণী সম্পন্ন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী,র্যালি, পোনা অবমুক্ত, প্রদর্শনী, সচেতনতা মূলক সভা, সহ সপ্তাহব্যাপী নানান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে সমাপনী মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.