আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সপ্তাহের শেষ দিনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন আশাশুনি সরকারি হাই স্কুলের শিক্ষক সেলিনা আক্তার। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্রিয় মল্লিকসহ আফরোজা ফাতেমা, মায়িশা মৌনতা, দেবজ্যোতি কুন্ডু, চন্দ্রিমা সরদার ও সেলিনা আক্তার।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে ও মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। এছাড়া আলোচনায় অংশ নেন মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম প্রমুখ।

