সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় ১৩ দফা দাবিতে আইনজীবী সমিতির সাধারণ সদস্যরা সমাবেশ করেছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা আইনজীবী সমিতির চতুর্থ তলার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলি সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট স. ম. সালাউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট হাসিবুল ইসলাম হাসিব, অ্যাডভোকেট আয়ুব আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা সমিতির সঞ্চয় তহবিল মাসিক ৭ হাজার টাকা বহাল রাখা, নতুন আইনজীবীদের জন্য একই পরিমাণ সুবিধা নিশ্চিত করা, সমিতির স্টাফদের বেতন বৃদ্ধি, সঠিকভাবে তালিকা প্রণয়ন, বর্তমান সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক শেখ ইমদাদুল ইসলামের অনিয়ম-দুর্নীতির বিচার ও পদত্যাগসহ ১৩ দফা দাবি উত্থাপন করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে সমিতির বহু সিনিয়র ও নবীন আইনজীবী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.