মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে নড়াইলের কালিয়ায় সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি অফিসার প্রস্ফুট মণ্ডল।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, প্রান্তিক চাষী, জেলে ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা কালিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.